বুধবার, ১৯ আগস্ট ২০২৬

করোনা মহামারির শেষ দেখা যাচ্ছে: ডব্লিউএইচও

চট্টগ্রাম নিউজ ডটকম

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশ্বকে মহামারি শেষ করার সুযোগটি কাজে লাগাতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০১৯ সালের শেষের দিকে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহে ২০২০ সালের মার্চের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) এসব তথ্য জানান ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি সাংবাদিকদের বলেন, আমরা কখনই মহামারি শেষ করার মতো ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনও সেখানে নেই, তবে শেষ দেখা যাচ্ছে।

কিন্তু বিশ্বের এই সুযোগটি কাজে লাগাতে পদক্ষেপ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন ডব্লিউএইচও প্রধান।

গেব্রিয়েসুস বলেন, ‘যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে আমরা আরও ধরন, আরও মৃত্যু, আরও বিপত্তি এবং আরও অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।’

ডব্লিউএইচও-এর কোভিড-১৯-এর মহামারি সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ শতাংশ কমে ৩ দশমিক ১ মিলিয়নে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে কমেছে ১২ শতাংশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২২৪ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক শ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ২৭২ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২২ হাজার ৫৭১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...