শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাঙ্গুনিয়ায় এক রাতে ৬ গরু চুরি

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় এক রাতে বাছুরসহ ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে গোয়ালঘরের তালা ভেঙে এসব গরু চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হতে পারে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আলমশাহ পাড়ার রাজারহাট সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বদিউল আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৬০) বলেন, “প্রতিদিনের মতো গতকাল রাতেও গরু বেঁধে গোয়াল ঘরে তালা লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি কিন্তু সকালে গোয়ালঘরে গিয়ে দেখি তালা ভাঙা। ওই গোয়াল ঘরে রাখা ৬টি গরুই চুরি করে নিয়ে গেছে”।

এ প্রসঙ্গে লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী গরু চুরির বিষয়টি আমাকে জানিয়েছে। আমি তাদের থানায় জিডি করতে পরামর্শ দিয়েছিলাম। এছাড়াও তাঁদের এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব”।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “ভুক্তভোগী এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব”।

এদিকে এর আগে গত শনিবার উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাকির আহম্মেদের বাড়ি থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল মঙ্গলবার ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরির ঘটনা কিন্তু নতুনও নয়। গরু চুরির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এমনকি পোমরা বুড়ির দোকান এলাকায় গরু চুরি করতে গিয়ে চোরের গুলিতে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এরপরও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। সবমিলিয়ে গরু চুরির এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একপ্রকার আতঙ্কে দিনযাপন করছেন বলেও জানান উপজেলার খামারিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

আরও পড়ুন

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...