আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, তুষার মজুমদার (০৮) ও তনুশ্রী মজুমদার (০৬) ।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের নারায়ণের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের পঞ্চ ফকিরের কালিবাড়ীর সিএনজি (অটোরিকশা) চালক শ্যামল মজুমদারের সন্তান। তারা সদর উপজেলায় নারায়ন দত্তের বাড়িতে ভাড়া বাসায় থাকতো ।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তনুশ্রী ও তুষার স্কুল থেকে বাড়ী এসে পুকুরে গোসল করতে যায়। এমন সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে ডুবে যাই। পরে তাদের মা শ্রাবণী দোকান থেকে এসে ছেলে মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে । খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে থাকা ভাই বোনের নিথর দেহ । সেখান থেকে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই ভাই-বোন আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুষার মজুমদার দ্বিতীয় শ্রেণী ও তনুশ্রী মজুমদার শিশু শ্রেণীতে পড়ত ।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতব্যরত চিকিৎসক ডাঃ রেজুয়ানা আহমেদ বলেন, আনোয়ারা সদর থেকে পানিতে ডোবা দুই শিশুকে আনা হয় । তাদের মৃত ঘোষণা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
