মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

 না ফেরার দেশে চলে গেল সড়ক দুর্ঘটনায় আহত রাউজানের সিয়াম

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে টানা তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সড়ক দুর্ঘটনায় আহত মীর সায়েম (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সায়েম উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগীছা এলাকার মীর বাড়ির এস.এম আবুল কালামের পুত্র। সায়েম পেশায় ইলেকট্রেশিয়ান ছিলেন পাশাপাশি বাবার চায়ের দোকানে সাহায্য করতেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তার বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে উপজেলার খেলারঘাট কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে গিয়ে ছিল সপ। রাত সাড়ে ১১টার দিকে ফিরতি পথে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সায়েম।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বন্ধুরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে আইসিইউ’তে রাখা হয়। সেখানে আজ সন্ধা ৭ টায় তার মৃত্যু হয়।

নিহতের একই বাইকে থাকা বন্ধু তায়জানুর রশীদ বিপ্লব জানান, বন্ধুরা মিলে গুরতে গিয়েছিলাম। ফিরতি পতে আমরা একটি মোর অতিক্রম করে আরেকটি মোর অতিক্রম করার সময় ব্র্যাক করলে সে আমার গায়ে এসে পড়লে আমার পায়ে ভর পরার ফলে হঠাৎ গাড়ী থেমে গিয়ে গাড়ি গুড়ে যায়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় আগাত পায়। সিয়াম সে যায়গায় বমি করে দিলে আমরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, মুলত বাইকে ধরে না বসার কারনে এরকম দূঘটনার শিকার হন তারা।

নিহতের চাচা মোহাম্মদ আনিছ জানান, ঘটনার দিন রাতে ৪ টি মোটরসাইকেল ও একটি সিএনজি যোগে ওরা ১৫-২০ জন মত বন্ধু উপজেলার পযটন স্পট খেলার ঘাটে গুরতে যায়। সেখান থেকে ফেরার পথে বািক দূঘটনার শিকার হয় সে। তিনদিন চিকিৎসাধীন তাকা অবস্থায় আজ সন্ধায় মৃত্যুবরণ করে সে।

আগামীকাল ১১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...