রবিবার, ১০ মে ২০২৬

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে জাফর সভাপতি ও মুসা সা.সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

দীর্ঘ ৯বছর পর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।ফলে তৃণমূল কর্মীদের দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান ঘটল।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে সঞ্চালনায় করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।

আরো পড়ুন:চকরিয়ায় ৩ ডাকাত আটক ; পিকআপ জব্দ

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা।

সম্মেলনের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম চৌধুরী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও মহেশখালী -কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশোক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান,কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া এবং আমিনুর রশিদ দুলাল।

এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে বিকাল ২ টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্তামান সভাপতি ও চকরিয়া -পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় (পুনরায়) সভাপতি নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী থাকায় কাউন্সিলর গণ সরাসরি ব্যালেটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহাম্মদ আবু মুসা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...