শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাবুল আক্তার অত্যন্ত চতুর: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সাবেক এসপি বাবুল আক্তারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিরুদ্ধে বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তা তদন্ত হলেই বোঝা যাবে।

তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

রিমান্ডে নির্যাতন, পিবিআই প্রধানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন
মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তারের বিষয়টি যেহেতু পিবিআইয়ের কাছে তদন্তাধীন, তাই তদন্ত শেষ করার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বাবুল আক্তার যে কথা বলেছেন, সেগুলো বাস্তবসম্মত কি না, সেটা তদন্ত হলেই বোঝা যাবে। পিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।

‘পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে, সবই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলাও তারা আসামি চিহ্নিত করেছে এবং আসামি গ্রেপ্তার করেছে।

পিবিআই যেটা করবে, সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন আমার মনে হয় তদন্তের পর আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

যে সংস্থা তদন্ত করছে, তার প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। সে ক্ষেত্রে তদন্তে গাফিলতির আশঙ্কা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন, কী বলে সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব চলে আসবে।’

বাংলাদেশের মিয়ানমার সীমান্তে গোলা এসে পড়েছে কয়েকবার। এ বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছেন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘মিয়ানমার সীমান্ত ক্রস করে দু-একটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি প্রতিবাদ করেছে। তাদের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, সব কিছু বলা হয়েছে।

‘রাষ্ট্রীয় পর্যায় থেকে সব পর্যায়ে প্রতিবাদ করেছি। আমরা মনে করি, তারা খুব শিগগিরই সংযত হবে। তাদের গোলাগুলি যে এদিকে না আসে, সেদিকে খেয়াল রাখার জন্য আমরা তাদের বলেছি।’

মিয়ানমার বারবার একইভাবে গোলা ফেলছে। সে ক্ষেত্রে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো তাকে প্রথমে ডেকে বলেছি। এর পর যদি আসে আমরা বিষয়টি জানাব।’

নির্বাচনকে কেন্দ্র করে থানায় থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা অনেক সময় অনেক কথা বলেন। এগুলো বিএনপির আরেকটা কৌশল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...