মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পাহাড় দখল মুক্ত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা , আহত ২০

জেলা প্রশাসক, র‌্যাব অধিনায়ক ও পুলিশ সুপারকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের আলীনগর পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের ইট পাটকেল হামলার শিকার হয়েছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এতে আত্মরক্ষার্থে তারাও গুলি ছুঁড়েছেন। এসময় ইটপাটকেল, গুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে চমেকে ভর্তি করানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্যরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সীতাকুণ্ডের বায়েজিদ সড়কের উভয় পাশে পাহাড় কেটে গড়ে তোলা দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদ শুরু করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনী। তারা ৭০টির মতো স্থাপনা উচ্ছেদ শেষ করার পর দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রামের নবাগত পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ ও র‌্যাব-৭ এর অধিনায়ক কর্ণেল এম.এ ইউসুফসহ প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা। এক পর্যায়ে তারা জঙ্গল সলিমপুরের আলীনগরে র‌্যাব ক্যাম্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে যাবার সিদ্ধান্ত নেন এবং আলীনগরে প্রবেশ করেন। জেলা প্রশাসকসহ উপরোক্ত কর্মকর্তারা যখন আলীনগরের ভেতরে ঢুকে গন্তব্যের লক্ষ্যে হাঁটছিলেন তেমনি সময়ে সড়কের দু’পাশের পাহাড়সহ চারিদিন থেকে হটাৎ তাদেরকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। কিছু বুঝে উঠার আগে উড়ে আসা ইট পাটকেলে আহত হন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা রক্ষী আনসার সদস্য মোঃ নজরুলসহ বেশ কয়েকজন পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তা। এতে বাধ্য হয়ে পাল্টা গুলি ছোঁড়ে র‌্যাব-পুলিশও। ইট পাটকেল ও গুলিতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৭ জনকে চমেকে ভর্তি করানো হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে চমেকে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন আমেনা বেগম (৩০), আলী রাজ হাসান সাগর (২৪), আনসার বাবুল মন্ডল, আমেনা বেগম (৫০), মোঃ বাবুল (৩৫), মোঃ পারভেজ (২০)। এদের মধ্যে আলী রাজ হাসান সাগরের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সীতাকুুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ডিসি স্যার, এসপি স্যারসহ প্রশাসনের কর্মকর্তারা যখন আলীনগরে প্রবেশ করলেন সাথে সাথে চারপাশ থেকে ভূমিদস্যুরা ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে আমাদের ৫-৭ জন পুলিশ সদস্য ও একজন আনসারসহ আরো কয়েকজন আহত হয়েছেন। পরে আমরাও পাল্টা গুলি চালাই। তবে ঠিক কত রাউন্ড গুলি চালানো হয়েছে তিনি তা নিশ্চিত করতে পারেননি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে বায়েজিদ সড়কের পাশে অবৈধভাবে স্থাপনকৃত দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন সীতাকুণ্ড, হাটহাজারী ও কাট্টলী থানার নির্বাহী অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনী। দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা আলীনগরে র‌্যাব ক্যাম্পের জন্য রাখা নির্ধারিত স্থান পরিদর্শনে যান। এসময় পূর্ব থেকে সেখানে হামলার উদ্দেশ্যে জড়ো হয়ে থাকা দুস্কৃতিকারীরা পাহাড়ের উপর থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনীও। ইট ও গুলিতে আনসার, পুলিশ সদস্য ও হামলাকারীদের অনেকেই আহত হন। তাদের মধ্যে হাসপাতালেও ভর্তি হয়েছেন কেউ কেউ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...