মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পটিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় ১হাজার৪’শ  পিচ ইয়াবাসহ পৌর ছাত্রলীগের যুগ্ন- আহ্বায়ক ও তার অন্যতম সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। 

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২), সে পৌরদরের ৪নং ওয়ার্ডের ঠিকাদার গাজী মো. মফিজের পুত্র ও সহযোগী খুলনা জেলার মো. আবু হানিফের পুত্র আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২)। বর্তমানে শাওন কক্সবাজার ভাড়া বাসায় থাকে তার পরিবারের সাথে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী মো. আলভীসহ ৪জন ইয়াবা পাচার করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ছুঁটে যান। এক পর্যায়ে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামানকে দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা আলভীসহ ৪জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ আলভী ও আশরাফুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়েছে উজিরপুর এলাকার মৃত বাবুল উদ্দিনের পুত্র নাঈম উদ্দিন (২৪) ও পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার মো. কালামের পুত্র মো. ফাহিম (২৫)।

এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...