মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

টেকনাফে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক ২

কায়সার হামিদ মানিক

কক্সবাজারের টেকনাফ থেকে দেশীয় তৈরি একে ৪৭ সদৃশ রাইফেল ও ৫ টি গুলি সহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। তবে ওই সময় এক যুবক পালিয়ে গেছে। 

মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করা হয়েছে টেকনাফ থানায় । এর আগে সোমবার ( ৫ সেপ্টেম্বর ) রাত ১ টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মহেশখালি উপজেলার বড় মহেশখালি ইউপির ২ নং ওয়ার্ডের মাঝেরে ডেইল গ্রামের মৃত আঞ্জু মিয়া ছেলে রবি আলম প্রকাশ ইব্রাহিম (২৭) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলীখালি গ্রামের মৃত ঠান্ডা মিয়া ও মৃত আয়েশা খাতুনের ছেলে মো. ইসমাইল (২৫)। এছাড়া একই গ্রামের রশিদ মিয়ার ছেলে হারুন (২৮) পালিয়ে গেছেন।

র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, কতিপয় মাদক কারবারীর নয়াপাড়ায় অবস্থানের তথ্য পেয়ে র‌্যাব ঘটনাস্থলে যায়। পরে র‌্যাবের উপস্থিতি দেখে কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুজনকে ধাওয়া করে ধরা হয়। এরপর রবি আলমের সাথে থাকা ব্যাগ থেকে রাইফেলটি ও তার সঙ্গীর কাছ থেকে ৫ টি গুলি উদ্ধার করা হয়। ওই সময় ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, আটককৃতদের প্রধান ও দ্বিতীয় আসামী করে এবং পলাতকের নাম উল্লেখ করে অস্ত্র আইনে টেকনাফ থানায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...