রবিবার, ১০ মে ২০২৬

কর্ণফুলী গ্যাসের সাবেক উপ-মহাব্যবস্থাপকের স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা দুই মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীমের স্ত্রী কামরুন নাহার পলিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় স্বামী আনিছ উদ্দিন আহমেদ শামীম কে অসুস্থতা বিবেচনায় জামিন দেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা।শুনানি শেষে সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীমকে অসুস্থতা বিবেচনায় জামিন মঞ্জুর করেন ও তার স্ত্রী কামরুন নাহার পলিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক মাহমুদ।

মামলার অন্য আসামিরা হলেন- নেছার আহমেদ ও ঠিকাদারি প্রতিষ্ঠান নুর সিন্ডিকেটের স্বত্বাধিকারী নুর মোহাম্মদ (৬২)।

আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী গ্যাসের সাবেক উপ-মহাব্যবস্থাপক আনিছ উদ্দিন আহমেদ ২০১১ সালে ব্যবস্থাপক থাকাকালীন সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ওই প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকাদার মেসার্স মেটকো কন্সট্রাকশনের স্বত্বাধিকারী নেছার আহমদ ও তার স্ত্রী নুসরাত জাহান এবং আনিছ উদ্দিন আহমেদের স্ত্রী কামরুন নাহারকে নিয়ে রক প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানি প্রতিষ্ঠা করেন। আনিছ আহমেদের স্ত্রী কামরুন নাহারকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নেছার আহমদকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়। আনিছ উদ্দিন আহমদ হন প্রতিষ্ঠানটির পরিচালক। পরবর্তীতে ২০১২ সালে কর্ণফুলী গ্যাসের একটি ১০ তলা ভবন নির্মাণকাজের জন্য মেসার্স নুর সিন্ডিকেটের সঙ্গে রক প্রপার্টিজ চুক্তি করে।

চুক্তিতে মেসার্স নুর সিন্ডিকেটের পক্ষে মালিক নুর মোহাম্মদ এবং রক প্রপার্টিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নেছার আহমদ স্বাক্ষর করেন। ওই কাজের জন্য মেমার্স নুর সিন্ডিকেটকে প্রাপ্ত বিলের ১ দশমিক ৫ শতাংশ কমিশন বাবদ প্রদানের চুক্তি হয়। ওই কাজের বিল প্রত্যয়ন ও অনুমোদনকারী কর্মকর্তা হলেন কর্ণফুলী গ্যাসের কর্মকর্তা আনিছ উদ্দিন আহমেদ। ওই কাজের বিলও প্রদান করেন আনিছ উদ্দিন আহমেদ নিজেই। পরে দুদকের অনুসন্ধানে এ অনিয়মের বিষয়টি উঠে আসে।

অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, হাইকোর্ট দুই মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীম ও তার স্ত্রী কামরুন নাহার পলিকে এক সপ্তাহের জামিন দেন। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন স্বামী ও স্ত্রী। আদালত শুনানি শেষে অসুস্থতা বিবেচনায় সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীমের জামিন মঞ্জুর করেন ও তার স্ত্রী কামরুন নাহার পলিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...