বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাঘাইছড়িতে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১৮ আনসার ব্যাটালিয়নের জেনারেটর রুম থেকে ডিসের তার দিয়ে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত শাকিল হোসেন (২৩) আনসারের ২০তম ব্যাচের সদস্য। তিনি ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। তিনি ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন।

বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। দাপ্তরিক কাজে ঢাকায় আছেন জানিয়ে তিনি বলেন, খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ধারনা গভীর রাতে কোনো এক সময় ডিসের তার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে শাকিল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও দীঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

আরও পড়ুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...