মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ১ দিনে ৫ লাশ

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের কয়েকটি স্থানে পৃথক দুর্ঘটনায় উদ্ধার করা হয়েছে ৫ ব্যাক্তির লাশ। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ৫ জনের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, এদিন সকালে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) মহিলার মৃত্যু হয়। কদমরসুল এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান আবদুল হাকিম(৫৫)।

শনিবার বিকাল সাড়ে ৫টার সময় কদমরসুলের কেশবপুর এলাকায় রেললাইনে এঘটনা ঘটে। তিনি চন্দনাইশ উপজেলার হামিদ মেম্বার বাড়ির বজল আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল হাকিম আসরের নামাজ শেষে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত একটি পা রেললাইনে আটকে যায়। ঠিক ওই সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে।

বাঁশবাড়িয়া সমুদ্র উপকুল থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার সময় জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা কুমিরা নৌ-পুলিশকে খবর দিলে গাউছিয়া কমিটির সহায়তায় ৪ থেকে ৫ দিনের অর্ধগলিত লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন, কুমিরা নৌ পুলিশের এসআই চাঁদ মিয়া।

গাড়ি ঘোরানো নিয়ে বাকবিতণ্ডার জের ধরে খোরশেদ আলমকে (৪২) কুপিয়ে খুন করেছে প্রতিবেশী যুবক আরাফাত (২২)। পৌরসভাধীন পন্থিছিলা এলাকার পশ্চিমে ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিন সন্তানকে নিয়ে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেন খোরশেদ ও তার স্ত্রী। ডায়রিয়াজনিত কারণে তিন দিন আগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটি প্রাইভেট কার ভাড়া করে সন্তানদের বাড়ি নিয়ে আসেন খোরশেদ। তাদেরকে ঘরে রেখে প্রাইভেট কারের ভাড়া পরিশোধ করতে বাইরে যান তিনি। এ সময় আরাফাতের ঘরের সামনে থেকে কারটি ঘুরাচ্ছিলেন চালক। তখন আরাফাত চালককে তার ঘরের সামনে গাড়ি ঘোরাতে নিষেধ করেন।

এ নিয়ে খোরশেদের সঙ্গে আরাফাতের সামান্য কথা কাটাকাটির একটু পরে কিছু বুঝে ওঠার আগেই আরাফাত ঘর থেকে একটি বটি নিয়ে এসে খোরশেদুল আলমের ঘাড়ে কোপ দিয়ে বটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। খোরশেদুল আলম বটিটি নিয়ে ঘরের দিকে কিছুদূর এসে চিৎকার করলে তার ভাই ও প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রাইভেট কারের চালক জসিম বলেন, আরাফাত গাড়ি ঘোরাতে নিষেধ করলে তার উগ্র মেজাজ দেখে আমি প্রথমে পিছনে চলে আসতে চাই। তখন খোরশেদ আমাকে সেখান থেকেই গাড়ি ঘোরাতে বললে আরাফাতের সাথে তার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে অতর্কিতে এসে আরাফাত খোরশেদকে পিছন থেকে ঘাড়ে কোপ দেয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

অন্যদিকে এদিন রাত সাড়ে আটটার সময় সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি অটোরিকশা করে মহাসড়ক পেরিয়ে ছোট দারোগারহাট যাচ্ছিলেন সুমন সাহা(২৬)। পথিমধ্যে পন্থিছিলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। নিহত সুমন ছোট দারোগারহাটের পশ্চিমে আবু পুকুর এলাকার তপন সাহার পুত্র। বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজি নাজমুল হক। তিনি বলেন লাশ পরিবারের নীকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। কোন মামলা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...