মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় লাশ হলেন গৃহবধূ  

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় নিজ কক্ষ থেকে জাহেদা আফরিন (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ সেপ্টেম্বর )সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়াডের কমলার দিঘি এলাকার গণির বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার মো. ইসমাইলের স্ত্রী।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মাত্র ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের পুত্র মো. ইসমাইলের বিয়ে হয়। নিহতের শাশুড়ী ৪০ দিন আগে মারা যায়। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে ২ পরিবারের মাঝে মনমালিন্যের সৃষ্টি হয়।

নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।

নিহতের স্বামী ইসমাইল জানান, গতকাল রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল সে। সকালে একসাথে নাস্তা করেছিলাম। কিন্তু কি হয়ে গেল বুঝতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ জানান, সকাল ৯ টার দিকে আমাকে নিহতের স্বামীর মোবাইল থেকে ফোন করে জানানো হয়। এরপর আমি গিয়ে দরজা খোলা অবস্থায় মরদেহ খাটে পরে থাকতে দেখলে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকাল ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর লাশ খাটে পরে থাকতে দেখি। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...