সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ফেনীতে পিকআপ-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

ফেনীর পরশুরাম উপজেলার সলিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় অটোরিকশাটির চালক তাজুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটির আরো ৪ যাত্রী আহত হন।

বৃহস্পতিবার রাত ১০ঃ৩০ মিনিটে সলিয়া দিঘীর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, পরশুরাম বাজার থেকে একটি বৌ-ভাতের অনুষ্ঠান শেষে অটোরিকশা করে একই ইউনিয়নের নরনীয়া গ্রামের ৪ জন বাসিন্দা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালকসহ পাঁচজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করা হলেও পিকআপ ভ্যানটির চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাহেদ মাহমুদ সাদী বলেন, হাসপাতালে আনার আগে অটোরিকশা চালক তাজুলের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনায় নিহত তাজুল ইসলাম (২৭) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...