রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে

চট্টগ্রাম নিউজ ডেস্ক

নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে বাংলাদেশের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২২ ইং মিরপুর মডেল থানায় আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইশরাত জাহান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

লিখিত অভিযোগে আল আমিনের স্ত্রী ইশরাত দাবি করেন, অনেক দিন ধরেই তাকে নানা সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন আল আমিন। সর্বশেষ বিগত ২৫ আগস্ট রাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মেরে রক্তাক্ত করে আল আমিন।

লিখিত অভিযোগ পরবর্তী গণমাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিনের স্ত্রী বলেন, আগেও নির্যাতনের অভিযোগে পুলিশের শরণাপন্ন হয়েছিলাম। অনেক দিন ধরেই সে মারধর করে। আগেও পুলিশের সাহায্য চেয়েছি, জিডি করেছি। এবার মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে। দুটি বাচ্চা নিয়ে কোথায় যাব… এজন্য এখানে থানায় এসেছি। ও প্রায়ই একটা মেয়ে নিয়ে বাসায় আসত। ও দাবি করেছে যে ওই মেয়েকে বিয়ে করেছে। কিন্তু আমি কোনো প্রমাণ পাইনি। শুধু ছবি দেখেছি বিয়ের।

মারধর ও যৌতুকের অভিযোগ অস্বীকার করে আল আমিন দাবি করেন, স্রেফ মনোমালিন্য হয়েছে তাদের মধ্যে। মারধর করার তো প্রশ্নই ওঠে না। একসঙ্গে থাকলে তো কত কিছু নিয়েই মনোমালিন্য হয়। ও আমার কাছে দাবি করেছিল যে ওর নামে ফ্ল্যাট লিখে দিতে হবে। আমি এতে রাজি হইনি। এটা থেকেই রাগারাগি হয়েছে। তবে থানায় যাওয়ার মতো কিছু হয়নি। আমার ধারণা, প্রতিবেশি মহিলারা আর আশেপাশের লোকজন ফুঁসলিয়ে ওকে থানায় যেতে বলেছে। মামলা তো আর হয়নি, অভিযোগ করেছে কেবল। তদন্ত কর্মকর্তা এলেই সব প্রমাণ হবে। আর আমাদের মধ্যেও দ্রুতই সব ঠিক হয়ে যাবে। দেখবেন, দু-একদিনের মধ্যে ও নিজেই বলবে যে সব ঠিক আছে, আমরা ভালো আছি।

বাংলাদেশের হয়ে ৭ টেস্ট, ১৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা আল আমিনের বিরুদ্ধে ক্রিকেটেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এসেছে অনেকবার। ২০১৫ বিশ্বকাপ চলার সময় তাকে ফেরত পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। ২০১৬ বিপিএলে গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তাকে পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।এছাড়াও মাঠে অশোভন আচরণের জন্য নানা সময়ে তাকে শাস্তি পেতে হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...