মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে শিশু সজীবের পর পানিতে ডুবে জোবায়েরের মৃত্যু

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (২৯ আগস্ট) সোমবার উপজেলা পশ্চিম গোমদন্ডী ও সারোয়তলী খিতাপচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. ইসরাত হোসাইন বলেন, সোমবার সকাল ১০টার দিকে মো.সজীব (১২) নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের সময় মো. জোবায়েদ (৭) নামের আরেকটি শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে।

নিহত জোবায়েদ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের মো. জয়নালের ছেলে। তার চাচাত ভাই খায়রুজ জামান তুয়ার জানান, দুপুরে ঘরের পেছনের পুকুরে জোবায়েদ পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় গাছ থেকে ঝরে পড়া তাল নিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. সজীব। সে ওই এলাকার ওসমান গণি ফজুর ছেলে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ নানার বাড়ির পুকুরে ডুবে মারা যায় মায়েশা নামের ৫বছর বয়সী এক শিশু। এনিয়ে বোয়ালখালী উপজেলায় গত এক সপ্তাহে পানিতে ডুবে মারা গেল ৫ শিশু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...