মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে সড়কের মাঝে প্রাচীর!

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে একটি গ্রামীণ সড়কের ইট তুলে নিয়ে সড়কের মাঝে পাকা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমর আলী মসজিদের সামনের সড়কে ইট তুলে নিয়ে পাকা প্রাচীর নির্মাণ করার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই এলাকার কয়েকজন বাসিন্দা সড়কটি তাদের জায়গায় করা হয়েছে দাবি করে সড়কে মাঝখানে এ পাকা প্রাচীর নির্মাণ করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানায় ও স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মো. এরশাদ বলেন, কমর আলী মসজিদ সড়কটি অনেক পুরোনো। এ সড়কদিয়ে এলাকার মুসল্লীসহ শতশত মানুষ যাতায়াত করেন। এলাকার কয়েকজন ব্যক্তি সড়কটিতে তাদের জায়গা রয়েছে দাবি করে সড়কের ইট তুলে নেয়।

এরপর তারা ওই সড়কের মাঝখানেই পাকা প্রাচীর নির্মাণ করতে গেলে এলাকাবাসী তাতে বাধা দেন। পরে থানাসহ ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়া হয়। এরপরও তারা নির্মাণ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মো. জসিম বলেন, সড়কটি অনেকদিনের পুরোনো। সড়কটিকে সরকারি অর্থায়নে ব্রিক সলিন করা হয়েছিল। সম্প্রতি ওই এলাকার কয়েকজন ব্যক্তি সড়কের ইট তুলে নিয়ে সড়কের মাঝখানে প্রাচীর নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...