মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লাল শাড়ি নিয়ে ব্যস্ত অপু

বিনোদন ডেস্ক

প্রথমবার ভারতের কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিছুদিন আগে সিনেমাটির প্রচারণার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। প্রচারণা শেষে দেশে ফিরেই নিজের প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

এ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। সহপ্রযোজক হিসাবে কাজ করছেন অপু বিশ্বাস। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী।

বর্তমানে সিনেমাটির শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে। এ সিনেমায় অপু নিজেও অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সিনেমায় অভিনয় করছি।

অভিনয়ে নিজের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যেহেতু লাল শাড়ির শুরু থেকেই আজ অবধি সবকিছুই আমার জানাশোনা, তাই এ সিনেমার গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে আমিই অভিনয় করতে যাচ্ছি।

একজন শিল্পী হিসাবে ভালো গল্পের ভালো চরিত্রে কাজ করার প্রবল স্পৃহা সব সময়ই থাকে। লাল শাড়ির গল্পটা এত চমৎকার যে, তা দর্শককে মুগ্ধ করবে। আর আমি যে চরিত্রটিতে অভিনয় করব সেই চরিত্রটিও এক কথায় অসাধারণ।

এ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই প্রস্তুতিটা কেন নিচ্ছি তা আসলে সিনেমাটি মুক্তির পর আমার চরিত্রটি দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন। আশা করছি আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে শুটিং শুরু করতে পারব।’

এদিকে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলায়মান হোসেন লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...