মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় ৯ বছর বয়সী মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছেন  পুলিশ।

এ ঘটনায় আজ (২৮ আগস্ট) রবিবার দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি ঘটে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছদাহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া নামক মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকের শয়ন কক্ষে। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডিগ্রি পাড়ার মৃত রোশনুজ্জামান এর ছেলে।

জানা যায়,  (ছদ্ম নাম আফরোজা) উপজেলা ছদাহা ইউনিয়নের ছদাহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া নামক মাদ্রাসায় পড়ালেখা করত। গত (২৪ আগস্ট) সোমবার বিকালে অভিযুক্ত শিক্ষক অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কক্ষ পরিষ্কার করার নাম দিয়ে আফরোজাকে রেখে দেয়। পরে অভিযুক্ত শিক্ষক কৌশলে দরজা বন্ধ করে দিয়ে আফরোজাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

পরে ধর্ষণের শিকার শিশুটি কাঁদতে কাঁদতে তার মা’কে ঘরে গিয়ে বিষয়টি জানায়। ভুক্তভোগীর মা এলাকাবাসীর নিকট উক্ত বিষয়ে নালিশ দেয়। তখন তাহারা আজ করবে কাল করবে বলে কালক্ষেপণ করেন। শেষ পর্যন্ত শিশুটির মা আজ (রবিবার) থানায় একটি মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশের আওতায় আনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...