মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

যেভাবে আঁচিল দূর করবেন

চট্টগ্রাম নিউজ ডটকম

মুখের এখানে ওখানে আঁচিল হলে মুখের সৌন্দর্যটা আর থাকে না। আর এটা নিয়ে চিন্তারও যেনো শেষ নেই। আঁচিল বড়, ছোট সব ধরনের হতে পারে। আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ওষুধ খেয়ে থাকি। তবে আঁচিল কমাতে এর পাশাপাশি ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপায়ে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায় সম্পর্কে-

ডিম

একটি কাঁচা ডিম ভেঙে কুসুম ও ডিমের সাদা অংশ একসঙ্গে ভালো করে মিশিয়ে ব্রাশের সাহায্যে আঁচিলের উপর লাগান। পর পর দুইসপ্তাহ দুইদিন করে এটি আঁচিলের উপর লাগান। কিছুক্ষণ রাখুন। তারপর মিশ্রণটি শুকিয়ে এলে সাবান ও ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

পেঁয়াজের রস

পেঁয়াজের রসে আছে অ্যান্টিসেপ্টিকগুণ, যা বিভিন্ন ব্যাক্টেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসে রয়েছে আঁচিল কমানোর ক্ষমতাও। পেঁয়াজের রস তুলো ভিজিয়ে আঁচিলের উপর লাগান। এতে উপকার পেতে পারেন।

আপেল সিডার ভিনিগার

ভিনিগারে ভেজানো তুলো আঁচিলের উপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন করুন। আপেল সিডার ভিনিগারে প্রচুর অ্যাসিড রয়েছে। আঁচিলের সমস্যা কমাতে দারুণ সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার।

বেকিং সোডা

ক্যাস্টর অয়েল এবং বেকিং পাউডারের একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি আঁচিলের উপর ভালো করে লাগিয়ে রাখুন। সারা রাত রাখুন। বেশ কিছু দিন পর থেকে উপকার পাবেন।

রসুন

ত্বকের যত্নে রসুন খুবই উপকারী। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের জায়গা লাগালে উপকার পাবেন।

শরীরের কোনো অংশে আঁচিল দেখা দিলে ঘরোয়া টোটকার পাশাপাশি চিকিৎসকরে পরামর্শ নিতে ভুলবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...