শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিএনপি-জামাতের আন্দোলনের ডাকে এখন ভাটা পড়েছে: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক

২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি জামাতের ডাকে আন্দোলনের জোয়ার এখন ভাটায় পড়েছে। কেননা তাদের সঙ্গেই ছিল স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি। বিএনপি-জামাতের বিরুদ্ধে শেষ লড়াই করার জন্য নতুন প্রজন্ম প্রস্তুত। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়ছেন। এখন আমাদের প্রতিটি নেতাকর্মীদের এলাকায় গিয়ে মানুষের কষ্টের ভাগিদার হওয়া এবং তাদের সহায়তা করার আহ্বান জনান।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে ২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম তিনি আরো বলেন, ’৭৫ এর ১৫ আগস্টের প্রধান বেনিফিশিয়ারী সেনা শাসক জিয়াউর রহমান সুস্পষ্টভাবে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছেন। সেই ব্যর্থ স্বপ্ন পূরণে বিএনপি-জামাত দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিক অজুহাতে মাঠে নেমেছে। এখনই তাদের প্রতিহত করতে পাড়ায় মহল্লায় জনগণকে সাথে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। তা না হলে জাতীয় অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে কোনো অপশক্তিকে মাঠে নামা মাত্রই প্রতিহত করবো। শোকাবহ এই মাসে আমরা বঙ্গবন্ধুর আরাধ্যের সোনার বাংলা রচনায় কোনো আগাছা তৈরি হতে দেব না। বঙ্গবন্ধু হত্যার দৃশ্যমান খুনীদের বিচার ও রায় কার্যকর হলেও মূল হোতা ও পরিকল্পনাকারীরা এখনও অধরা রয়ে গেছে। তারাই আবার আরেকটি আগস্ট ট্র্যাজেডি ঘটানোর হুমকী দিচ্ছে।

স্থানীয় দুলহান কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলুর সঞ্চালনায়অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোহাম্মদ হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ ফয়েজ আহমদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এস.এম. এরশাদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মিজানুর রহমান কাজল, নেওয়াজ মোঃ আজাদ, মোঃ ইকবাল, নাসরিন আক্তার নাহিদা, জেনিফার, আবুল কালাম আজাদ কাকন, মাহবুবুর রহমান মাহফুজ, আলা উদ্দীন আলো, মোঃ আসলাম হোসেন, মোঃ সাহেদ আলম, ইমরান মাহমুদ, মাকসুদুর রহমান মাসুদ, আরভিন শাকিব ইভান, আবুল কালাম আবু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...