বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাজপথেই আওয়ামীলীগের জন্ম, রাজপথই আওয়ামীলীগের শেষ ঠিকানা: হেলাল আকবর বাবর 

নিজস্ব প্রতিবেদক

২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলার প্রতিবাদে নগরীর এনায়োত বাজার মোড়ে সমাবেশ করেছে ২২নং এনায়েত বাজার যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ। 

শুক্রবার বিকেলে আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আওয়ামীলীগের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস।আওয়ামীলীগের ত্যাগের ইতিহাস ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লিখা যাবে না। কারণ দেশটা স্বাধীন হয়েছে আওয়ামীলীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে। রাজপথে রক্ত দিয়ে আওয়ামীলীগ এদেশ প্রতিষ্ঠা করেছে।আজকের দিনে অনেক সংগঠন রাজপথ দখলে নেওয়ার হুমকি দেয়। তাদের প্রতি হুশিয়ার করে বলতে চাই আওয়ামীলীগের জন্ম রাজপথে। দেশের সংকটে দূর্যোগে দূ:সময়ে রাজপথ প্রকম্পিত করা গণ মানুঢের সংগঠন আওয়ামীলীগ। রাজপথ সবসময় আওয়ামীলীগ দখলে রেখেছে।আওয়ামীলীগই আগামী দিনে দেশের সঙ্কটে জনগণকে সাথে নিয়ে রাজপথ দখলে রাখবে। এসময় তিনি ১৫আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২১শে আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সুজিত ঘোষ , আব্দুস সুক্কুর,স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদুল আলম, আমিনুল ইসলাম শাহানুর,মোহাম্মদ জাহেদ ,মোহাম্মদ ফরিদ, তৌহিদুল ইসলাম মিথুন ,মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ , কোতয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন সাজেন, শুভ দত্ত, অন্তর হোড় ,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গোবিন্দ দত্ত, আরিফুল ইসলাম আরিফ।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা একে এ মাসুদ, বাবুল দে,মান্না দে,মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল ,মোহাম্মদ হাসান, দেলোয়ার হোসেন রুবেল ,নাজিম উদ্দীন,মোস্তফা আমান ,ইয়াছির আরাফাত রিকু ফারহান উদ্দীন খান ,তৌহিদুল করিম ইমন, ইমতিয়াজ বাবর,পিয়াল দে, জাহেদ অভি,সালাহ উদ্দীন সাইদ,প্রলয় চৌধুরী সহ প্রমুখ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....