মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কৃষককে কুপিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় মোটরসাইকেল সংঘর্ষের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) রাত পৌনে আটটার দিকে জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আতিকুর রহমান (৩৫)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মোল্লার ছেলে।

ওই হামলায় আহতরা হলেন- কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হকসহ (৪৫), একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮)। এদের মধ্যে আইনুল হককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মেহেদী হাসান পাইলট (৩০) ও আরও একজন।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করেন দেলুয়াবাড়ি বাজারের একটি কিছু চিহ্নিত যুবক। এ সময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন বাধা দিলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত পৌণে আটটার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় কির্তলী গ্রামের শরিফ উদ্দিন ও দেলুয়াবাড়ি বাজারের পাইলটের নেতৃত্বে ২০-২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে রুবেল হোসেনের বড়ো ভাই আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা করে।

এ সময় তাকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এসে আরও তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় তাৎক্ষনিকভাবে দুই জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে, বাকি জড়িতদের আটকে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...