শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চবিতে সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটি সংশোধনে চান্স পেতে পারে ২৮ জন ভর্তিচ্ছু

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় অনুষদভুক্ত ‘এ’ ও ‘ডি’ ইউনিটের প্রকাশিত ফলাফলে সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটির কারণে অসংগতি দেখা দিয়েছে। 

যশোর বোর্ডের অধীনে থাকা ২৭৬ জনের ক্ষেত্রে এই অসংগতি দেখা গেছে বলে জানা যায়। ইতোমধ্যে এই ত্রুটি সংশোধনে কাজ শুরু করেছে বলে বলে জানিয়েছে আইসিটি সেল। এতে চান্স হতে পারে ২৮ জন ভর্তিচ্ছুর। আজ সকাল ১১টায় ভর্তি পরীক্ষার কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ২৭৬ জনের মেরিট পজিশনে পরিবর্তন হতে পারে কিন্তু পাশ-ফেলের কোনো পরিবর্তন হবে না।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘এটা আসলে টেকনিক্যাল ভুল। আমরা এইচএসসি ও এসএসসির জিপিএ ডাটাটা টেলিটক থেকে কিনে নিই। এর মধ্যে সব বোর্ডের ডাটাগুলো ঠিক থাকলেও শুধুমাত্র যশোর বোর্ডের এসএসসির জিপিএ’র তিন ডিজিটের মধ্যে শেষ ডিজিটটা মিসিং ছিল। যেমন ৩.৭৯ এর মধ্যে ৯টা মিসিং। এই ভুলটা ধরতে পারেনি। এমনকি যশোর বোর্ড থেকে অংশ নেয়া শিক্ষার্থীরা গত তিন মাস প্রোফাইলে এমন ভুল দেখেও আমাদের কাছে অভিযোগ দেয়নি। তাদের প্রোফাইলে এই ভুলটা এখনো আছে। শিক্ষার্থীরাও বিষয়টি হয়তো খেয়াল করেনি।’

অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, ‘টেলিটক থেকে যখন আমরা ডাটা সংগ্রহ করি তখনও কুমিল্লা বোর্ডের কিছু ডাটাও মিসিং ছিল। যেগুলো আমরা পরে সংগ্রহ করি। আবার অনেক শিক্ষার্থী, বিশেষ করে যারা কোটাধারী তাদের আবেদনের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। যেগুলো আমরা জানার সাথে সাথে সমাধান করে ফেলি। কিন্তু যশোর বোর্ডের ডাটা মিসিংটা টেকনিক্যাল অ্যারোরের কারণে ধরা যায়নি।’

এই অসঙ্গতির ব্যাপারে তিনি আরো বলেন, ‘ফলাফল প্রকাশ হওয়ার দুদিন পর যশোর বোর্ডের ‘এ’ ইউনিটের এক ছাত্র বিষয়টি নিয়ে অভিযোগ করেন। আমরা সাথে সাথে অভিযোগটি আমলে নিয়ে কাজ শুরু করি। পরে দেখা যায় শুধুমাত্র তার নয়, পুরো যশোর বোর্ডের অধীনে থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন অ্যারোর দেখা গিয়েছে। যেহেতু একটি বোর্ডের সমস্যা দেখা দিয়েছে তাই অন্যান্য বোর্ডের ইনফরমেশনও আমরা চেক করি। যেখানে অন্য বোর্ডগুলোতে কোনো সমস্যা ছিল না। শুধু যশোর বোর্ডের জিপিএ’র শেষ ডিজিট মিসিং ছিল।’

ফলাফল সংশোধনের বিষয়ে আইসিটি সেলের পরিচালক বলেন, ‘বিষয়টি ভিসি ম্যামকে জানানো হয়েছে। ভর্তি কমিটির সদস্যদের সাথে আলোচনা করা হয়েছে। দুটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ২২৫ জন ও ‘সি’ ইউনিটে ৫১ জনের মত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে এমনটা হয়েছে। ভর্তি কমিটির অনুমতি পেলে এদের প্রকাশিত ফলাফল সংশোধন করে আপগ্রেড করা হবে। তাদের পজিশনে খুব বেশি ইফেক্ট ফেলবে না। যেমন কেউ ২০০তম মেরিট পজিশন হয়েছে, এখন তার ১৯৫ তম পজিশন হবে। ১৯৫-২০০ এর মধ্যে বাকিদের ফলাফল ১/২ পজিশন পিছনে যাবে। এমন শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন শিক্ষার্থীই কেবল সাবজেক্ট পাওয়ার সম্ভবনা রয়েছে। বাকিদের পজিশন অনেক পিছনে।’

অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, ‘যারা পাশ করেছে এবং ফেল করেছে তাদের হার একই থাকবে। কারণ লিখিত ১০০ মার্কের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। জিপিএ যোগের ক্ষেত্রে ভুল হয়েছে। শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। আমরাও ইচ্ছেকৃত কোনো ভুল করিনি। এমনকি ওই ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে আমরাই ভুলটা ধরে কমিটির কাছে সংশোধনের অনুমতি চেয়েছি। টেকনিক্যাল যে সমস্যাটা ছিল, তা আমরা সমাধান করে ফেলেছি। সমাধানকৃত ফলাফল আমাদের হাতে রয়েছে। কমিটি অনুমোদন দিলে প্রকাশিত হবে। যার যেটা যোগ্য পজিশন, সে সেখানেই যাবে। এটা নিয়ে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না।’

‘সি’ ইউনিটের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী বলেন,‘চবির ভর্তি পরীক্ষা ১২০ নম্বরে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ নম্বর লিখিত ও ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ থেকে নির্ধারণ করা হয়। ফলাফল প্রকাশ করার আগে আমরা আইসিটি সেলে লিখিত ১০০ নম্বরের পরীক্ষার যে ফলাফল তৈরি করে পাঠিয়েছি, সেখানে কোন ভুল নেই। তবে জিপিএ’র ২০ নম্বর গণনার ক্ষেত্রে আইসিটি কিংবা সফটওয়্যারের ভুলের কারণে এমন ত্রুটি দেখা দিতে পারে।’

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন বলেন, সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে আমরা বিষয়টি অবগত হওয়ার পরপরই ভর্তি কমিটির মিটিং ডেকেছি। সকাল ১১টায় কোর-কমিটির সভা আছে। সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘যান্ত্রিক ত্রুটির বিষয়টি আমাদের জানানো হয়েছে। ভর্তি কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিবেন এ বিষয়ে। যদি ভুল হয় সেটা অবশ্যই সংশোধন করা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।  এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৮.৬৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাস করেছে ১৩ হাজার ৫৬৯ জন। ফেল করেছে ১৯ হাজার ৫৮০ শিক্ষার্থী।

‘সি’ ইউনিটে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। শতকরা হিসেবে পাসের হার ২৪.৫৫ শতাংশ। ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...