মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বঙ্গোপসাগরে ৩০ ট্রলার ও ৩৮ জেলে নিখোঁজ

চট্টগ্রাম নিউজ ডটকম

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

গতকাল শুক্রবার (১৯ আগস্ট) দিনভর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৩০টি ট্রলার। নিখোঁজ জেলেদের স্বজনরা আলীপুর-মহিপুর জেলে পল্লীতে ভিড় করছেন।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও পাওয়া যায়নি।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ কবলে তাদের ট্রলারগুলো ডুবে গেছে। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

এফবি মরিয়ম নামের একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. ইসাহাক ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ট্রলার রক্ষা করতে তাকে উদ্ধারের চেষ্টা করতে পারেনি অন্য জেলেরা।

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...