চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সঙ্গে শর্ট সাজেশনের নামে প্রতারণা রোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিট জব্দ করেছে (চবি) প্রোক্টরিয়াল বডি ও পুলিশ ।
শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও শাহজালাল হলের সামনে এ অভিযান চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, শাহজালাল হলের সামনে কয়েকটি টেবিল বসিয়ে কয়েকজন শিট বিক্রি করছিল। আমাদের আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।আমরা শর্ট সাজেশনের নামে চড়া দামে শিট বিক্রির খবর পেয়েছিলাম। এগুলো সম্পূর্ণ প্রতারণা। এছাড়া কয়েকটি দোকানেও শিট পেয়েছি আমরা। তাদেরকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ নকল ও নামসর্বস্ব শিট জব্দ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব নকল ও মানহীন শিট কেনা থেকে বিরত থাকতে বলেছে। ভর্তি পরীক্ষা চলাকালে এ ধরনের প্রতারণা রোধে আমাদের অভিযান চলবে।
