সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কোতোয়ালীতে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মহিম গ্রেপ্তার

নয়ন শীল

চট্টগ্রাম নগরীর কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মোঃ মহিম ওরফে মহিনকে (২০) নগরীর কোতোয়ালী থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার হেফাজত হতে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বুধবার ১৭ আগস্ট দিবাগত রাত ৩ঃ৪০ মিনিটে নগরীর তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোয়ালপাড়া বস্তি এলাকায় রেলওয়ে কর্তৃক উচ্ছেদকৃত খালি জায়গায় গাঁজা কেনা-বেচার জন্য কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে মহিমকে গ্রেপ্তার করা হয়।এসময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আরশাদ উল্লাহ (৫০) ও মমতাজ বেগম (৪০) নামে দুইজন তার কাছে গাঁজা বিক্রি করেছে বলে স্বীকার করে মহিম। ঘটনাস্থল হতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত মহিমের বিরুদ্ধে পূর্বেও ২টি, পলাতক আসামি আরশাদ উল্লাহর বিরুদ্ধে ৩টি ও মমতাজ বেগমের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...