মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কর্ণফুলী পাচ্ছে আরও ৪ ইউনিয়ন, সর্বত্রই আনন্দ

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আরও ৪টি নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ইউনিয়ন গুলো যেখানে হবে — বড়উঠানে ১টি , শিকলবাহায় ১টি, চরপাথরঘাটায় ১টি ও চরলক্ষ্যা ইউনিয়নে ১টি। এ নিয়ে উপজেলায় ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ০৯টিতে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সরকারের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অত্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলা প্রশাসককে এ নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বড়উঠান , শিকলবাহা, চরলক্ষ্যা ও চরপাথরঘাটায় নতুন চারটি ইউনিয়ন গঠনের কথা উল্লেখ রয়েছে । তবে নতুন ইউনিয়ন গুলোর নাম এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে উপজেলায় নতুন ৪ ইউনিয়ন করার সিদ্ধান্ত নেয়ায় উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে।

একই সাথে চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অভিনন্দন জানিয়েছে কর্ণফুলী উপজেলার সাধারণ জনগণ।

উল্লেখ, ২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। এটি বাংলাদেশের ৪৯০নং উপজেলা। এই উপজেলার মোট আয়তন ৫৫.৩৬ বর্গ কিলোমিটার (১৩,৬৭৯ একর)।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা ১,৬২,১১০ জন। এর মধ্যে পুরুষ ৮৩,৭১৭ জন এবং মহিলা ৭৮,৩৯৩ জন। মোট পরিবার ২৯,৯৭৫টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...