মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রাম নিউজ ডটকম:

নানা কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন বিজিবি।

সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

আলীকদম( বান্দরবান) 

বান্দরবানের আলীকদমে দুস্থ অসহায় দরিদ্র জনগোষ্টির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন। সোমবার বিকাল ৪টায় বিজিবি আলীকদম ব্যাটালিয়ন সদর প্রাঙ্গণে ২ শতাধিক দুস্থ পাহাড়ি ও বাঙালি জনগোষ্টির মাঝে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। একই সময়ে শতাধিক দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সে সময় তিনি বলেন , বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দূর্গম অঞ্চলগুলোর অন্যতম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন(৫৭বিজিবি) থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে।

কাপ্তাই ( রাঙামাটি)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ এবং ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ওয়াগ্গা শিলছড়ি বাজার মসজিদে ১০ হাজার এবং কেপিএম কয়লার ডিপু জামে মসজিদে ১০ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গাছড়া সদর দপ্তরে এই মেডিকেল ক্যাম্প এবং বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ৮ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, আলু ২ কেজি এবং ১টি বস্তা। এইসময় বিজিবির অফিসার, জেসিও ও এনসিও সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে বিজিবির অধিনায়ক বলেন, বিবিসি জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম লিপিবদ্ধ করা হয়েছে। আজ জাতীয় জীবনের একটি শোকাবহ একটি দিন। জাতির পিতার নেতৃত্বে আমরা একটি লাল সবুজের দেশ পেয়েছি। পৃথিবীর বুকে বাঙালী আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি বঙ্গবন্ধুর কারনে। তিনি আরোও বলেন, ৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষপতা বঙ্গবন্ধুর গড়া। তিনি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ চেয়েছিলেন। তিনি বিশ্ব নেতা। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছেন।এর আগে ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ মুকিত এর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

রামগড় (খাগড়াছড়ি) 

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন।কর্মসূচির মধ্যে ছিল খাদ্য সামগ্রী বিতরণ,বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

৪৩ বিজিবি রামগড় জোনের আয়োজনে সোমবার (১৫ আগষ্ট) সকাল নয়টায় ব্যাটালিয়ন সদরে উপজেলার ৫০ টি অসচ্ছল,দুঃস্থ, গরীব,অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান, পিএসসি ।বিতরণকৃত খাদ্য প্যাকেজে ছিল চাল, ডাল,আলু,চিনি, তৈল।পরে সাড়ে নয়টায় বিজিবির বাগান বাজার বিওপির পরিচালনায় অসুস্থ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধন করেন জোন অধিনায়ক।এসময় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাহবুব আলম।সেবাপ্রাপ্ত রোগীদের বিনামূল্যে ব্যাবস্থা পত্রের পাশাপাশি ঔষধও প্রদান করা হয়।

দুপুরে বিজিবির উদ্যোগে শহীদ ক্যাপ্টেন কাদের( বীর উত্তম) বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের মাঝে দুটি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী,শিক্ষক শিক্ষার্থী,গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবির উপ অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান,সহকরী পরিচালক রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা এসকল কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...