রবিবার, ১০ মে ২০২৬

কাপ্তাইয়ের ওয়াগ্গা পাগলী পাড়া ফুকির মুরং ঝর্ণা: ভ্রমণ পিপাসুদের আকর্ষণে পরিণত হয়েছে

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর পাগলী উপর পাড়ায় ফুকির মুরং সৌন্দর্য উপভোগ করতে ভ্রমন পিপাসুদের দিন দিন আগ্রহ বাড়ছে। এর আশেপাশে ৩ টি ছোট বড় কয়েকটি ঝর্ণা, ঝর্ণা হতে অবিরাম ধারায় পানি প্রবাহিত, পাখির কিচির মিচির শব্দ এবং পাহাড়, বন বেষ্টিত এই ফকির মুরং কুয়া যেন প্রকৃতি দেবীর এক অপূর্ব সৃষ্টি। তাই প্রতিদিন ভীড় লেগে আছে প্রকৃতি প্রেমীদের। স্থানীয়রা এটাকে ফইরা মুরং ঝর্ণাও বলে থাকেন।

এলাকার প্রবীন বাসিন্দা চিত্তসেন কার্বারী জানান, আমরা দাদুদের মুখ থেকে শুনেছি আজ হতে শত বছর আগে এই পাহাড়ে এক সাধক বা ফকির ধ্যান করতো, লোকজন পুজা দিতো, মানত করতো, ফকির ধ্যান করতো বলে স্হানীয়রা এর নাম দিয়েছে ফুকির মুরং বা ফকির কুয়া।

এদিকে গত শনিবার (১৩ আগস্ট) এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ এবং স্থানীয়দের সাথে কমিউনিটি বেইজড ট্যুরিজম নিয়ে মতবিনিময় করতে সেই স্থানে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এসময় তিনি জানান, নিরন্তের নির্সগের অপরুপ সৌন্দর্য্যের অধিকারী রুপসি কাপ্তাইয়ের ৫ টি ইউনিয়ন এর পড়তে পড়তে রয়েছে অপার সৌন্দর্য এবং অপার সম্ভাবনা। আজকে আমি প্রথমবারের মতো এই ঝর্ণা দেখতে আসলাম এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। তাই প্রাকৃতিক সৌন্দর্য্যকে ঠিক করে পর্যটকরা যাতে নির্বিঘ্নে এই ঝর্ণা দেখতে আসতে পারেন সেইজন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কিভাবে এই এলাকার আত্মসামাজিক উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে কাপ্তাই উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার জানান, ওয়াগ্গা মৌজায় অবস্থিত ফকিরা মুরং ঝর্ণা একটি পুরাতন ঝর্ণা। এখন অনেক পর্যটন আসে এই ঝর্ণা দেখতে। যদি এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন করা যায়, তাহলে প্রচুর পর্যটক আসবে এইখানে।

স্থানীয় কার্বারী রনজিত কার্বারী ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা জানান, আমাদের দাদুর মুখ থেকে এই ঝর্ণার কথা শুনেছি। এটা বহু পুরানো একটি ঝর্ণা। তাই এই ঝর্ণা আসার পথটুকু তৈরি করে দেবার জন্য আমরা প্রশাসনের নিকট অনুরোধ জানাই।

শনিবার (১৩ আগস্ট) ঝর্ণা দেখতে আসা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া ও কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু জানান, আজকে আমরা এই ঝর্ণা দেখতে আসলাম। আসার পথে অনেক গুলো পাথরের সমারোহ আমাদেরকে মুগ্ধ করেছে। সত্যিই এটি একটি অপরুপ সৌন্দর্যমন্ডিত ঝর্ণা।

ঝর্ণা দেখতে আসা রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, রাঙামাটি হতে আসা বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী নুকু চাকমা, ফ্রিল্যান্স সাংবাদিক দিশারী চাকমা এবং ঢাকা হতে আসা আমেরিকা প্রবাসী সাদিয়া স্বান্তনা জানান, অনিন্দ্য সুন্দর একটি ঝর্ণা এটি। এইখানে না আসলে বুজা যাই না ভিতরে একটি সুন্দর ঝর্ণা আছে, আপনারা সবাই আসবেন। এটি খুবই সুন্দর ঝর্ণা।

ঘাঘড়া – বড়ইছড়ি সড়কের বটতলি এলাকার পূর্ব পাশ ধরে ভাইজ্জাতলি এলাকা পাড় হয়ে ৩ কিমি পাহাড়ী পথ আর ছড়া পাড় হয়ে এই স্হানে পৌঁছানো যায়। আশেপাশে শত শত তনচংগ্যা পরিবারের বসবাস। পথেমধ্যে পাগলি মুখ পাড়া, পাগলি মধ্যম পাড়া গ্রাম পার হয়ে পাগলি উপর পাড়ায় এই ঝর্ণার দেখা মিলবে। এই স্হানে যেতে যেতে আরোও পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড় হতে বয়ে চলা ছড়ার পানির বহমান ধারা, আশেপাশে অনেকগুলো পাহাড়ী গাছ গাছালি, ছোট বড় অনেকগুলো পাথর এবং ছোট ছোট ঘর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

আরও পড়ুন

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...