বুধবার, ৫ আগস্ট ২০২৬

চবিতে প্রথমবারের মত আয়োজন করা হলো সেরা খাদক প্রতিযোগিতা, বিজয়ী মোহাইমিন নুর

এমদাদুল্লা সাকিব, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ প্রথমবারের মতো জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সেরা খাদক প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন প্রতিযোগির মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিরা হলেন পরিসংখ্যান বিভাগের রাহাতুল ইসলাম, বাংলা বিভাগের শুভ আহমেদ সাকিব ও শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের আব্দুল মোহাইমিন নুর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনের সামনে শনিবার বিকাল ৪ টায় এ প্রতিযোগিতা শুরু হয়। জমজমাট লড়াইয়ের পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাইমিন নুর চবির সেরা খাদক প্রতিযোগিতায় বিজয়ী হন।

বিজয়ী হিসেবে মোহাইমিন নুরের অনূভুতি জানতে চাইলে তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, এ প্রতিযোগিতায় অংশ নেয়ার কারণ হচ্ছে, আমি শুনেছি আমার বংশগতভাবেই আমাদের বলা হতো খানেওয়ালা বংশ। আমার দাদা ছিলেন যিনি একাই ১০-১২ প্লেট খাবার খেতে পারতেন যা আমাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রেরণা জুগিয়েছে। আর আমি নিজেও অনেক খেতে পারি। পরিশেষে আশিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্লাটফর্ম তৈরি করার জন্য।

The Cooks Business ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করেন আজহারুল ইসলাম আশিক। এতে প্রত্যেকের জন্য ছিল এক কেজি চালের পোলাও, এক কেজি ওজনের মুরগি ও এক থেকে দেড় লিটার কোমল পানীয়। পরে বিজয়ীকে উপহার স্বরূপ তুলে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানের আগে এ প্রতিযোগিতার আয়োজক আজহারুল ইসলাম আশিক চট্টগ্রাম নিউজকে বলেন, আমরা মূলত ক্যাম্পাসে একটা খাবারের কনটেস্ট আয়োজন করেতে যাচ্ছি। আমি আশা করছি আজকে চবি ক্যাম্পাস একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন দেখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...