বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে সেপটিক ট্যাংকে বৃদ্ধের লাশ; মেয়ের জামাই আটক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির তবলছড়ির মোহাম্মদপুর এলাকায় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে হাসান আলী (৬০) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন হিসেবে বৃদ্ধের মেয়ের জামাই মোঃ কামরুল (৩৫)কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক বিরোধের জের ধরে শশুরকে মেয়ের জামাই হত্যা করতে পারে বলে ধারণা করছেন পুলিশ ও এলাকাবাসী।

আটক মোঃ কামরুল (৩৫) পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী বলেন,অনেকদিন ধরেই শ্বশুর ও জামাইয়ের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।পরবর্তীতে গতরাত থেকে হাসান আলী নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে পুলিশকে জানালে বাড়ির পাশে অবস্থিত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে মৃত্যুর কারণ পরবর্তীতে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...