রবিবার, ১৬ আগস্ট ২০২৬

খালেদা জিয়া হলে ৪ নেত্রীর মারামারি, দুইজনকে বহিস্কারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার (১২ আগস্ট) রাত ১ টার সময় খালেদা জিয়া হলে ৪ জন চবি ছাত্রলীগ নেত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে।

খাদেলা জিয়া হলের এই চার নেত্রীরা হলেন চবি শাখা ছাত্রলীগের উপ স্কুল ছাত্রী বিষয়ক সম্পাদক ও সংস্কৃত বিভাগ ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সিমা আরা শিমু, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক ও মনোবিজ্ঞান বিভাগে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাজামুন নাহার ইষ্টি, তাসফিয়া জাসারাত নোলক ইংরেজি বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক। নির্জনা ইসলাম নাট্যকলা বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক।

তথ্যসূত্রে জানা গেছে, সাজমুন নাহার ইষ্টি ও তার রুমমেট নির্জনা ইসলাম খালেদা জিয়া হলের ২০৩ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযুক্ত তাসফিয়া নোলক ২০৩ নম্বর রুমে ঢুকলে তাঁকে অনুমতি ছাড়া রুমে প্রবেশ করতে নিষেধ করায় নির্জনা ও নোলক উভয়ে সাজমুন নাহার ইষ্টির সঙ্গে তর্কে জড়ায়।

এরপর সাজমুন নাহার ইষ্টি- নির্জনার মা ও নোলকের বাবাকে এ বিষয়ে জানালে তাসফিয়া নোলক রাত ১০টার দিকে আবার ২০৩ নম্বর রুমে এসে ইষ্টির সঙ্গে তর্কে জড়ায়। এসময় পাশের রুমে থাকা সীমা আরা শিমু তাদেরকে থামানোর চেষ্টা করলে তাসফিয়া নোলক ও নির্জনার দ্বারা হেনস্তার শিকার হয়। এরপর নোলক আর নির্জনা সীমা ও ইস্টির উপর চড়াও হয়।

এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে সিমা আরা শিমুর অনুসারীরা তাসফিয়া জাসারাত নোলকের বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। পরে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে তাঁরা হলে ফিরে যান।

শিক্ষার্থী সিমা আরা শিমু বলেন, আমি আমার হলের ছোট বোন ইস্টিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছি। তারা কিভাবে জুনিয়র হয়ে একজন সিনিয়রের গায়ে হাত তুললো। আমি প্রতিবাদ করাতে আমিও মারধরের শিকার হয়েছি। আমরা হল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এছাড়া নোলকের পরিবার যেখানে বিএনপি করে সেখানে সে কিভাবে ছাত্রলীগের পদ পায় সেটা একটা প্রশ্ন। সে কখনো ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই। তাহলে সে কিভাবে ছাত্রলীগ করে। আবার নির্জনা ইসলাম একজন মাদকসেবনকারী।

সে হলের ভেতরেও মাদকগ্রহণ করে। হলের মেয়েরা তার দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এখন আমাদের একটাই দাবি তাদের হল থেকে বের করে দিতে হবে। এর জন্য প্রভোস্ট স্যারকে আমরা সময় দিয়েছি।

প্রভোস্ট বলেন, অভিযুক্ত নোলকের বিষয়ে প্রক্টর অফিস থেকে আগেও অভিযোগ দেওয়া হয়েছিল আমাদের কাছে। নিয়মানুযায়ী আমরা একটি হল-বুক মেনটেইন করি। নোলক প্রায় সময় অনেক রাতে হলে আসে।

আমরা তাকে মৌখিকভাবে এ বিষয়ে আগেই সতর্ক করেছি। নোলকের বাবাকেও বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় অভিযুক্তের সংশ্লিষ্টতা পেলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...