রবিবার, ১৬ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সিএনজির ধাক্কায় গুরুতর আহত ২

বাবলু দাশ, হাটহাজারী

হাটহাজারীতে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় লায়লা বেগম (৬৫) নামে এক মহিলা গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার বিকালে হাটহাজারী পৌর সদর আনিস খাল এলাকা চট্টগ্রাম-নাজিরহাট সড়কে এ ঘটনা ঘটে। আহত লায়লা বেগম মির্জাপুর ইউনিয়নের সৈয়দপাড়া মৃত ফজলুল কাদেরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল পৌণে চারটার দিকে ঘটনাস্থলে রাউজান হাইওয়ে পুলিশের একটি দল চলন্ত একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে গাড়িটি হঠাৎ ব্রেক করে গতি পরিবর্তন করে চলে যেতে চায়।

এসময় পেছন দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশা সজোরে ওই সিএনজিকে ধাক্কা দিলে ভেতরে থাকা বয়স্কা যাত্রী লায়লা বেগম সড়কে সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করে।

এদিকে ঘটনার পর পর হাইওয়ে পুলিশের গাড়িসহ অবরোধ করে রাখে গাড়ির চালকরা। পরে হাটহাজারী মডেল থানার পুলিশ গিয়ে হাইওয়ে পুলিশকে উদ্ধারসহ যানচলাচল স্বাভাবিক করে।

জানতে চাইলে রাউজান হাইওয়ে পুলিশের ওসি কামরুল আজম বলেন, মূলত গাড়ির কাগজপত্র চেক করতে সংকেত দেয়া মাত্রই গাড়ির চালক পালাতে গিয়ে অপর একটি সিএনজি’র সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় এক যাত্রী সিএনজি থেকে সিটকে পড়ে।

অপরদিকে একই সড়কের ফরহাদাবাদ নুর আলি মিয়ার হাটে রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় আনিশা আক্তার নামে নাজিরহাট কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

সে নাজিরহাট কলেজের ব্যবসা শিক্ষার ১ম বর্ষের ছাত্রী ও ওই এলাকার সুন্দরপাড়ার জনৈক খোরশেদ আলমের কন্যা। আহতকে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...