বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সঠিক কক্ষপথে স্যাটেলাইট পেলোড পাঠাতে ব্যর্থ হলো ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজেদের প্রথম রকেট উৎক্ষেপণের পর সেন্সরে জটিলতা থাকার কারণে সঠিক কক্ষপথে ‘স্যাটেলাইট পেলোড’ পাঠাতে ব্যর্থ হয়েছে ভারত।

রবিবার ৭ আগস্ট, ভারতের দক্ষিণ-পুর্ব উপকুলে অবস্থিত ‘সাতিশ ধাওয়ান স্পেস সেন্টার’ থেকে ১১২ ফুট উচ্চতার স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এসএসএলভি)টি দুটি স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপিত হয়।রকেটের চতুর্থ এবং চূড়ান্ত ধাপ, একটি তরল-জ্বালানিযুক্ত ‘ভেলোসিটি ট্রিমিং মডিউল (ভিটিএম)’ বাধার মুখে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়। এর আগের কঠিন-জ্বালানীযুক্ত তিনটি ধাপ ভালোভাবে সম্পন্ন হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় মিশনটি।

উৎক্ষেপণের পাঁচ ঘন্টা পর ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)’-এর কর্মকর্তারা রকেটের ডেটা হারানোর খবর জানানোর পরপরই অভিযান ব্যর্থ হওয়ার ঘোষণা দেয় ‘ইসরো’।

উৎক্ষেপণের এক ভিডিও বার্তায় অভিযানের বিষয়ে ‘ইসরো’ চেয়ারম্যান এস. সোমানাথ বলেন, “শুরুতে পুরো নভোযানই ভালোভাবে কাজ করলেও পরবর্তীতে দুর্ভাগ্যবশত স্যাটেলাইট দুটিকে ভুল কক্ষপথে ফেলে আসে এটি। স্যাটেলাইটগুলো বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে একটি উপ-বৃত্তাকার কক্ষপথে স্থাপিত হয়েছে।স্যাটেলাইটগুলো সেই কক্ষপথে অব্যবহারযোগ্য। তাই সেগুলো নামিয়ে আনা হবে। আমরা এখন যা করতে যাচ্ছি তা হলো, কেন এটি বিচ্ছিন্ন হয়ে অগ্রহণযোগ্য একটি কক্ষপথে চলে গেল তা চিহ্নিত করা। এসএসএলভি’ রকেটের দ্বিতীয় পরীক্ষামূলক অভিযানের জন্য সমস্যাগুলো সমাধানে তদন্ত করবে ইসরো।

প্রযুক্তিবিষয়ক সাইট স্পেসডটকমের প্রতিবেদন বলছে, এই সব স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৩৫৬ কিলোমিটার দূরের বৃত্তাকার এক কক্ষপথে বসানোর কথা থাকলেও রকেটটি স্যাটেলাইটগুলো এমন এক কক্ষপথে বসিয়েছে, যেটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৫৬ কিলোমিটার ও সর্বনিম্ন ৭৬ কিলোমিটার দূরে অবস্থিত।

এ বিষয়ে ইসরো কর্মকর্তারা বলেছেন, সময়মতো শনাক্ত না করা একটি ‘সেন্সর ব্যর্থতার’ কারণে ভুল কক্ষপথের স্থাপিত হয়েছে স্যাটেলাইটগুলো।এই ব্যর্থতা নিয়ে তদন্তের পরিকল্পনাও রয়েছে। এই রকেটে সংযোজিত প্রতিটি নতুন উপাদানই খুব ভালোভাবে কাজ করেছে। ১৩৫ কেজি ওজনের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট ‘ইওস-০২’ ছিলো অভিযানটির মূল পেলোড। ‘মাইক্রোস্যাট সিরিজের’ এই স্যাটেলাইটে আছে উন্নতমানের ‘রিমোট সেন্সিং অপারেটিং’ ব্যবস্থা, যা ইনফ্রারেড ব্যান্ডে উচ্চমানের স্পাশিয়াল রেজোলিউশন সহ কাজ করে। দ্বিতীয় স্যাটেলাইট ছিল ‘আজাদিস্যাট’ নামের ৮ কেজি ওজনের একটি কিউবস্যাট। ছোট এই নভোযানে ছিল ৭৫টি আলাদা পেলোড, যা তৈরি করেছেন ভারতজুড়ে থাকা নারী শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের “ফেমটো-পরীক্ষা” করার উদ্দেশ্যে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর এবং টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।সোমবার (১৩...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...