রবিবার, ১০ মে ২০২৬

বঙ্গবন্ধুর কারাজীবনের দুঃসময়ে বঙ্গমাতা দলের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন: আজম নাছির

‌নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সংকট উত্তরণে একজন সহধর্মিনী হিসেবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব-বঙ্গবন্ধুকে যে অনুপ্রেরণা যুঁগিয়েছেন তা আমাদেরকে ধারণ করতে হবে। আমরা তাকে অন্তরে ধারণ করে নিজ এবং পাড়া প্রতিবেশীকে সম্পৃক্ত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি তাহলেই তার প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধা জানানো হবে। তাহলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে। এই মহিয়সী নারী বঙ্গবন্ধুর বিভিন্ন রাজনৈতিক সংকটে সাহস যুগিয়েছে তাকে নির্ভয়ে রেখেছেন।

আজ সোমবার সকালে থিয়েটার ইনস্টিটিউট হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন বঙ্গবন্ধুর কারাজীবনের দুঃসময়ে তিনি দলের নেতাকর্মীদের আঘলে রেখে দেশের জন্য কাজ করার জন্য প্রাণিত করতেন। আমাদের ভাবতে হবে আন্তর্জাতিক বৈশ্বিক মন্দা ব্যবস্থার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রক্ষার জন্য বর্তমান প্রেক্ষাপটে এই বাস্তবতাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এই বিদ্যমান পরিস্থিতি সাময়িক। কারণ আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন আছে তা অনেকটা অবাক করে দেয়। যারা এই নিয়ে প্রশ্ন তুলেন তাদের মধ্যে কখনো কোনদিন দেশপ্রেম ছিল না। একটি মহল ক্ষমতার জন্য রাজনীতি করেন। যারা বিগত দিনে আন্দোলনের নামে লাশ ফেলেছে, পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, যারা মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন উপসনালয়ে তান্ডব চালিয়ে সারাদেশের মানুষকে জিম্মি করেছিল তাদের এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই মহলটি আজ আবার অযৌক্তিক কিছু ইস্যু দাঁড় করিয়ে জননেত্রী শেখ হাসিনার অর্জন ও সমৃদ্ধি বিনষ্ট করতে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেণ এমনকি ৭৫’র ১৫ আগস্ট ট্রেজেডির পুনরাবৃত্তি ঘটানের জন্য ইঙ্গিত দিচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের অবশ্যই রাজপথে প্রতিহত করবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছি এবং দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছি। সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবেই।

এ জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। দলীয় নেতাকর্মীদের সোচ্ছার হয়ে প্রতিটি এলাকা এবং পাড়া মহল্লায় সার্বক্ষণিক জনগণের পাশে থেকে তাদের শান্তি নিরাপত্তা সুরক্ষা করতে হবে। আ.জ.ম নাছির উদ্দিন আগস্ট মাসের মহানগর আওয়ামী লীগের মাসব্যপী কমসূচিকে প্রতিটি ইউনিট, ওয়ার্ড এবং থানায় থানায় যথাযোগ্য মর্যাদায় অবশ্যই পালন করার জন্য সাংগঠনিকভাবে নির্দেশনা প্রদান করেন। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা আগামী ১৪ আগস্ট আই.সি.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জি: মোশাররফ হোসেন এম.পি। ১৫ আগস্ট সকালে দারুল ফজল মার্কেট কার্যালয়ে খতম ও মিলাদ শেষে নগরীর বিভিন্ন মসজিদ, এতিমখানায় এবং বিভিন্ন অনাথ আশ্রমে ১০টি টিমে বিভক্ত হয়ে খাবার বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব বদিউল আলম, আলহাজ্ব আবদুচ ছালাম, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো: আবু তাহের, নির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফয়েজ আহমদ, হাজী সুলতান আহমেদ চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের মোজাহেরুল ইসলাম চৌধুরী, আবুল বশর, মো: নুরুল আলম, জসিম উদ্দিন, আবদুল মোতালেব চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, এম জহিরুল আলম দোভাষ, উপদেষ্টা আলহাজ্ব মো: শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো: হোসেন, হাজী জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া, দিদারুল আলম চৌধুরী, জোবাইদা নার্গিস খান, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আবদুল আহাদ, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, মো: শহিদুল আলম, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, এড. কামাল উদ্দিন আহমেদ, কামরুল হাসান ভুলু, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মো: ইলিয়াছ, মো: জাবেদ, মোরশেদ আকতার চৌধুরী সহ থানা আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, য্গ্মু আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনোপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট হলে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেটের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা ফজল কবির। মিলাদ শেষে তবারুক বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...