মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে শেখ কামাল স্মৃতি সংসদ ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডস্থ নিমতলার কা্যার্লয়ে ডাঃ মুনতাসির উদ্দিন চৌধুরী ও ডাঃ তাসনীম মুনিয়াত এর পরিচালনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাকসুদুল আলম জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী নুর রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, আরও বক্তব্য রাখেন নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম, ৩৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিস্যু মল্লিক, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহাঙ্গীর সৈয়দ,মোশারফ আলী শাপলু, সাজিবুল ইসলাম সজীব, ইশতিয়াক হোসেন, মনির, বাদশাহ, ফরিদ, সানি,জনি, মাকসুদুর রহমান, মিন্টু, সাদ্দাম, সাইমন, আল আমিন, মাহিন, আরিফ, শাকিল, নোমান, শামসু, রায়হান, স্বাধীন, রবিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবদুল হামিদ,সৌরেন বড়ুয়া রিও, সজীব কান্তি দাশ প্রমুখ।
এ সময় যুব নেতা দেবাশীষ পাল দেবু বলেন, শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির একজন মানুষ। দেশের খেলাধুলা ও সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। পড়াশোনা, সংগীতচর্চা, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টায় স্বাধীনতার পর শেখ কামাল বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ এবং আধুনিক সংগীত সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও নাট্যাঙ্গনে শেখ কামাল ছিলেন সুপরিচিত ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি (শেখ কামাল) দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন।
