সোমবার, ৩ আগস্ট ২০২৬

পতেঙ্গায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম পতেঙ্গা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মো. আলী নেওয়াজ তপু (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে বঙ্গোপসাগরের আনোয়ারা রায়পুর উঠান মাঝির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আলী নেওয়াজ (তপু) নগরীর ইপিজেড এলাকার দারুসসালাম মসজিদ গলির মো. ইউসুফের ছেলে। ও স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, তপু বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দুপুরে পতেঙ্গা সৈকতের আকমল আলী পয়েন্টে গোসল করতে নামেন।

তপু সাঁতার না জানায় ঢেউয়ের ঘূর্ণিপাকে একটু গভীরে চলে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও তপু আর তীরে উঠতে পারেননি।

এদিকে নিখোঁজ আলী নেওয়াজ তপুকে উদ্ধারে বন্ধু- বান্ধব সহ স্বজনরা একযোগে কাজ শুরু করে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা শুক্রবার বিকেলে তাকে আনোয়ারার রায়পুর উঠান মাঝির ঘাট এলাকায় ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো হাসান জানান, লাশের খবর শুনে ঘটনাস্থলে আমাদের নৌ পুলিশ গেছে। ওরা আসলে পুরো ঘটনা জানতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...