সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে প্রেমিকাকে ধর্ষণের মামলায় প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের মামলার সাত মাস পর পরোয়ানাভুক্ত পলাতক প্রেমিক নাইম হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ৪ আগস্ট দিবাগত রাতে  অভিযান চালিয়ে রামগড় পৌরসভার বলিটিলার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মোবাইলে পরিচয়ের সূত্রে নাইমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভিকটিমের। বিগত ১০ জানুয়ারি ভিকটিম ফটিকছড়ির বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে যাওয়ার সুবাদে নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরতে বের হয়। ঘুরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যার পর নাইম তার প্রেমিকাকে নির্জনস্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে অটোরিকশাযোগে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয় নাইম। বিষয়টি বান্ধবীর পরিবারের মাধ্যমে ভিকটিমের পরিবার জানলে তারা বিয়ের জন্য বলার পর তাতে অনীহা প্রকাশ করে নাইম। পরেরদিন ভিকটিম বাদী হয়ে রামগড় থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) এর ধারায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাইমকে দীর্ঘদিন পর গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত নাইম হোসেন উপজেলার রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়া (বলিটিলা) এলাকার মো. নুরুল আমীন মজুমদারের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...