সোমবার, ৩ আগস্ট ২০২৬

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় দলটির আরো কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়।

দ্রব্যমূল্য, বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে নেতাদের নিয়ে শুক্রবার (৫ আগস্ট) দিল্লির পার্টি অফিসের সামনে বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

বিক্ষোভের সময় দেওয়া ভাষণে রাহুল গান্ধী বলেন, তারা গণতন্ত্রের মৃত্যু দেখছেন। প্রায় এক শতাব্দী আগে একটু একটু করে ভারতকে গড়ে তোলা হয়েছে। অথচ সেই ভারত আজ চোখের সামনে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যারা স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদেরকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। জেলে পাঠানো থেকে শুরু করে মারধর পর্যন্ত করা হচ্ছে।

এক বিবৃতিতে কংগ্রেস জানায়, ‌দলের ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য এবং সিনিয়র নেতারা ‌‌প্রধানমন্ত্রী হাউস ঘেরাও’ কর্মসূচীতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের দিকে অগ্রসর হবেন বলে জানানো হয়েছিল।

কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে দলটির সদস্যরা শুক্রবার পার্লামেন্টে কালো পোশাক পরে উপস্থিত হয়েছিলেন। মূলত প্রতিটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এবং বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা কালো পোশাক পরিধান করেন। এছাড়া রাজ্য সভায় কংগ্রেস নেতারা হট্টোগোল করায় সেখানকার অধিবেশন স্থগিত হয়ে যায়।

সূত্র: এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...