শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টানা ২০ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের মে মাসের পর থেকে ওয়ানডে ফরম্যাটে আর কোনো হার দেখেনি বাংলাদেশ। এই সময়ের মাঝে দুই দলের মধ্যকার খেলা ১৯ ওয়ানডের প্রত্যেকটি জিতেছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০তম জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজ (৫ আগস্ট) হারারে স্পোর্টস গ্রাউন্ডে মাঠে নামছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল খান।

টি-টোয়েন্টি সিরিজ জেতা জিম্বাবুয়ে ওয়ানডেতে বলা চলে অনভিজ্ঞ এক দল নিয়েই মাঠে নামছে। অপরদিকে সাকিব আল হাসান ব্যতীত সিনিয়র বাকি তিন ক্রিকেটারকে পাচ্ছে বাংলাদেশ। বলা চলে অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এদিকে ওয়ানডে ফরম্যাটে ঘরোয়া সার্কিটে বিশ্বরেকর্ড গড়া আনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন এই ম্যাচে। অপরদিকে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে জিম্বাবুইয়ান ক্রিকেটার ভিক্টর নিয়াউচি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : রেজিস চাকাভা (অধিনায়ক),রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...