চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে সোমবার (১লা আগষ্ট) ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ৫ টি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নিউ মার্কেট এলাকা ও রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে পরিস্থানকে ১০০০০ টাকা, কিং অব পরিস্থানকে ৫০০০ টাকা, আব্বাস এন্ড ব্রাদার্স কে ৩০০০ টাকা আলমাছ বেবি জোন ৮০০০ টাকা ও টেইলার্সকে ১০০০ টাকা অর্থদণ্ড করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ফুড মার্কেট, সেইলর্স সহ ৫ টি মামলায় ১২০০০ টাকা অর্থদণ্ড করেন। এছাড়াও অনেক রেস্টুরেন্টে অভিযান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর জিইসি মোর ও কাজির দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে স্যামসাং গ্যালাক্সী ২. স্পোটস কণার ৩. জাহান স্পোটস বিদ্যূত আইন ১৯১০ এর ৪০ ধারার ৪.ভিভো, জিইসি ৫.টাইম প্লাস ৬. বিজন টেলিকম বিদ্যূত আিন ২০১৮ এর ৪০ ধারা ৭.ফিটনেস ফাস্ট ৮. অভি স্পোটস ৯.টেস্টি ট্রিটকে মোট ৯টি মামলায় ১৫,০০০ টাকা অর্থদণ্ড করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান চকবাজার ও তানভীর হোসেন আগ্রাবাদ এলাকায় অভিযান চালায়।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিটদের নিয়ে মিটিং করেছি পাশাপাশি অফিসিয়ালি পত্র দিয়েছি যাতে সকলে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন। তারপরও আজকে যারা এর ব্যত্যয় ঘটিয়েছে তাদের অর্থদণ্ড করা হয়েছে। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
