রবিবার, ২৬ জুলাই ২০২৬

জুলাই মাসে চট্টগ্রাম কাস্টম হাউসে ৪৮৩৮ কোটি টাকা রাজস্ব আদায়

চলতি বছরের জুলাই মাসে ৪ হাজার ৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি ।

২০২১ সালের জুলাই মাসে ৩ হাজার ৩৯৪ কোটি ৫ লাখ টাকা আহরিত হয়েছিল। বিগত অর্থবছরের তুলনায় এ বছর জুলাই মাসে ১ হাজার ৪৪৪ কোটি ৪৬ লাখ টাকা অতিরিক্ত আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৪২ দশমিক ৫৬ শতাংশ। চট্টগ্রাম কাস্টম হাউসের ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। মূলত দেশের প্রধান সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা পণ্যসামগ্রী থেকে সিংহভাগ রাজস্ব আহরণ করে চট্টগ্রাম কাস্টম হাউস।

কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সালাহউদ্দিন রিজভী জানান, ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও আশাব্যঞ্জকভাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ এবং বিগত বছরের তুলনায় ৪২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করলো কাস্টম হাউস চট্টগ্রাম।সঠিক সিপিসির ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং ভ্যালুতে পণ্যের শুল্কায়নের ফলে রাজস্ব আহরণে ৪২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...