রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ছেড়ে দিয়ে প্রাণনাশের হুমকি চবি শাটল ট্রেনের চালক ও সহকারীকে

নয়ন শীলঃ

অপহরণের প্রায় ৩ ঘণ্টা পর ছেড়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের দায়িত্বরত গার্ড, চালক ও তার সহকারীকে । 

সোমবার ১ আগস্ট  সকাল ৮ টায় চট্টগ্রাম নগরীর ঝাউতলা এলাকা থেকে তাদের অপহরণের পর সকাল ১১ঃ৩০ মিনিটে ফয়েজ লেক এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সিএনজি অটোরিকশায় করে পাহাড়তলী চলে আসেন অপহৃতরা।

চবি ছাত্রলীগের নবগঠিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর পদ বঞ্চিতরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। এসময় ট্রেন চালানো হলে ‘প্রাণনাশের’ হুমকিও দেওয়া হয় তাদের।

এ বিষয়ে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিক্ষোভের জেরে ট্রেনের এল এম, এ এল এম ও গার্ডকে অপহরণ করা হয়েছে বলে মনে হচ্ছে।

সোমবার  সকাল ৮টায় বটতলী রেলস্টেশন থেকে ১৩১ নম্বর শাটল ট্রেন ছেড়ে যাওয়কর ট্রেনটি ঝাউতলা এলাকায় পৌঁছালে সাদা প্রাইভেটকারে কিছু যুবক এসে ট্রেনের গার্ড, এল এম, এ এল এমকে অপহরণ করে। ঘটনা পরবর্তীতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই রুটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...