শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপি-জামাত দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে মাঠে নেমেছে

মহানগর আ’লীগের শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী সূচনাকালে আ.জ.ম. নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার সকালে শোকাবহ আগস্ট মাসের মাসব্যাপী কর্মসূচীর সূচনা দিনে হালিশহর বড়পোল মোড়ে বঙ্গবন্ধুর বৃহত্তম ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পূর্ব সমাবেশে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার দৃশ্যমান খুনীদের বিচার ও রায় কার্যকর হলেও মূল হোতা ও পরিকল্পনাকারীরা এখনও অধরা রয়ে গেছে।

তারাই আবার আরেকটি আগস্ট ট্র্যাজেডি ঘটানোর হুমকী দিচ্ছে। এরা প্রকাশ্যেই বলছে ’৭৫ এর ১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এদের নির্মূল করতে একাত্তরের হাতিয়ারকে শানিত করা সময়ের দাবী। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর সারা বিশ্ব কেঁদেছে। বাঙালি জাতি বিশ্বসভায় কলঙ্কিত হয়েছে এবং বিশ্বাসঘাতক হিসেবে স্বীকৃত হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন,’৭৫ এর ১৫ আগস্টের প্রধান বেনিফিশিয়ারী সেনা শাসক জিয়াউর রহমান সুস্পষ্টভাবে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়ন করেছেন।

বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যর্থ স্বপ্ন দেখেছেন। সেই ব্যর্থ স্বপ্ন পূরণে বিএনপি-জামাত দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিক অজুহাতে মাঠে নেমেছে।

এখনই তাদের প্রতিহত করতে পাড়ায় মহল্লায় জনগণকে সাথে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। তা না হলে জাতীয় অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, আব্দুল আহাদ, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, মোর্শেদ আক্তার চৌধুরীসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...