রেলের অব্যবস্থাপনা, টিকেট কালোবাজারি এবং ছাদে যাত্রী বহন বন্ধ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়ে রেলওয়ের আবেদনের ভিত্তিতে রবিবার পরবর্তী দিন ধার্য্য করেছে আদালত।
রবিবার (৩১ জুলাই) রেলওয়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ সময় প্রদান করেন।
এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, রেলওয়ের পক্ষে কমপ্লায়েন্স (প্রতিবেদন) দাখিলের জন্য এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেছি। আদালত সময় দিয়ে আগামী রবিবার পরবর্তী দিন ধার্য্য করেছেন।
রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির বিষয়টি নজরে নেওয়ার পর ২১ জুলাই প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট।
