রাউজানে এক রাতেই ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য ৬-৭ লক্ষ টাকা।
২৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি ইউনিয়ন ডাবুয়া ও চিকদাইরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মামুনুর রশীদের ৩টি, দিদারুল আলমের ৩টি, চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কালামের ৪টিসহ মোট ১০টি গরু চুরি হয়ে যায়। বর্তমান বাজার মূল্যে গরু ১০টির মূল্য ৬-৭ লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, দুটি ইউনিয়নে ১০টি গরু চুরি হয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
