শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাউজানের শাহেদের

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রামের রাউজান থেকে চার বন্ধু মিলে মোটরসাইকেল যোগে বের হয়েছিলেন কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু পথেই থেমে গেল তাদের যাত্রা।

মোটরসাইকেল আরোহী শাহেদ আলম সাজ্জাদ (২২)’র প্রাণ গেল সড়কে।

২৯ জুলাই(শুক্রবার) সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের চকরিয়া মালুম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা মো. মিশকাত (২৫) নামের অপর আরেকজন।

নিহত শাহেদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুকারদিঘী পাড়া গ্রামের মো. ইয়াসিন ফারুকের ছেলে। সে ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। শাহেদ স্থানীয় নোয়াপাড়া ডিগ্রী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি সে একটি ঔষধ কোম্পানিতে এস.আর হিসেবে কর্মরত ছিল।

শুক্রবার দুপুরে শাহেদের মরদেহ বাড়ীতে নিয়ে আসলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের।

ছেলেকে হারিয়ে নির্বাক মা, বাবা। ভাইকে হারিয়ে কান্না যেন থামছেই না ছোট ভাই বোনের।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে বাইক থেকে ছিটকে পড়ে অপর দিক থেকে আসা অপর একটি বাসের চাকায় পৃষ্ট হয় শাহেদ। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহেদের সঙ্গে একই মোটরসাইকেলে থাকা মো. মিশকাত জানান, সকাল ৬ টার দিকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। চকরিয়া পৌছালে আমাদের বাইকের পেছনে একটি বাস ধাক্কা দিলে আমি রাস্তার বাম পাশে ছিটকে পড়ি এবং শাহেদ ডান পাশে ছিটকে পরে বাসের নিচে পরে যায়। এরপর আমার আর কিছু মনে নেই।

শাহেদের সঙ্গে যাওয়া অপর মোটরসাইকেলে থাকা মো.আরমান ও সোহরাব আলী জানান,আমরা ঘটনাস্থলে থেকে ১০-১২ কিলোমিটার দূরে এগিয়ে ছিলাম। ওদের দেখতে না পেয়ে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পেছন থেকে ফিরে এসে শুনি ওরা দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

তার সহকর্মী আশিষ চক্রবর্তী কান্নাজড়িত কন্ঠে জানান,ও ছিল আমার ছোট ভাইয়ের মত। যেকোন কাজ করতে বললে সে না করতো না। সত্যিই খুব কষ্ট হচ্ছে, এটা মেনে নেওয়ার মত না।

স্থানীয়রা জানান, শাহেদ অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। পড়াশোনার পাশাপাশি পরিবারের সংসারের হাল ধরেছিল সে। তাকে এভাবে হারাবো কল্পনাও করিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শাহেদের। আজ বাদে মাগরিব জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শাহেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...