চন্দনাইশে ৫ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে আটক করেছে পুলিশ।
আজ ২৮ জুলাই বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহহসড়কের গাছবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো ড ১১-৯৮৯৩ পিক আপটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার রামু থানার আবদুল সালামের ছেলে রিসাদ(২০) নুর শাহ এর ছেলে নেজাম উদ্দিন (২১)।
এই বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
