শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বেল-২০৬ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে।যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার ২৭ জুলাই দুপুর ১টায় দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি নবাবগঞ্জ উপজেলার একটি ধানক্ষেতে পড়ে যায়। এ সময় হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাইলটরা আশঙ্কামুক্ত বলে জানায় আইএসপিআর।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি

অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে, পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসির আহমেদ জানান, ভাঙ্গাভিটা গ্রামে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে এই দুর্ঘটনা ঘটে। আমি দ্রুত স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টার থেকে পাইলট মেজর শামসসহ দুইজনকে উদ্ধার করি। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্য একটি হেলিকপ্টারে করে এসে আহত ওই দুইজনকে উদ্ধার করে নিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...